বিশেষ: বিশ্ব বেকারত্ব দিবস আজ, জেনেনিন এই দিনটি এলো যেভাবে

বেকারত্ব একটি সামাজিক ব্যাধি ও সংকট। এই সংকট দূর করতে প্রতি বছর ৬ মার্চ পালিত হয় আন্তর্জাতিক বেকারত্ব দিবস। বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়।
সময়টা ১৯৩০ সালের ৬ মার্চ। সেদিন বেকারত্বের ব্যাপক প্রতিবাদে মস্কোতে হাজার হাজার মানুষ বিশ্বের প্রধান শহরগুলোর সড়কে নেমেছিলেন। বেকারত্ব সমস্যা সবার দৃষ্টি আকর্ষণ করতেই এই প্রতিবাদ করেছিলেন তারা। মস্কোতে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল-র নির্বাহী কমিটিকে ৬ মার্চ ১৯৩০ সালে বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদের দিনটি নির্দিষ্ট করেন। এই দিনকে আন্তর্জাতিক বেকারত্ব দিবস হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
আন্তর্জাতিক বেকারত্ব দিবসের গুরুত্ব রয়েছে বিস্তর। প্রতিটি শহরে ক্রমে বেড়ে চলেছে বেকারত্ব। উচ্চ শিক্ষার পরও চাকরি পাচ্ছেন না অনেকে। আবার চাকরি পেলেও অনেকে তা হারিয়ে ফেলছেন। এদিকে সব জিনিসের দাম ক্রমে বেড়ে চলেছে। ফলে নিত্যজীবনযাপন অধিকাংশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যাকে সবার সামনে তুলে ধরতে পালিত হচ্ছে আন্তর্জাতিক বেকারত্ব দিবস। আন্তর্জাতিক বেকারত্ব দিবসে বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সমস্যাটি সবার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয়।