OMG! ১৬ বছর আগে ৫ সন্তানকে করেছেন হত্যা, একইদিনে মায়ের মৃত্যু

২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি বেলজিয়ামে নিজের ৫ সন্তানকে হত্যা করে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল মা জেনেভিয়েভ লেরমিতের।
ঐ মা ছুরি দিয়ে তার এক ছেলে ও চার মেয়েকে গলা কেটে হত্যা করেছিলেন। তাদের বয়স ছিল ৩ থেকে ১৪ বছরের মধ্যে। সন্তান হত্যার ঘটনায় জেনেভিয়েভে লেরমিতকে ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
১৬ বছর আগে পাঁচ সন্তানকে যেদিন হত্যা করেছিলেন সেইদিনই মৃত্যুর জন্য বেঁছে নিয়েছেন ঐ নারী। ঠিক সেদিনটিতেই জেনেভিয়েভ লেরমিত স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন।
৫৬ বছর বয়সী লেরমিতের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি যন্ত্রণা মুক্তভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার আইনজীবী নিকোলাস কোহেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলজিয়ামের আইন অনুযায়ী, যেসব মানুষ অসহনীয় রকমের মানসিক বা শারীরিক যন্ত্রণায় ভুগছেন এবং যা দুরারোগ্য, তারা চাইলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। ঐ ব্যক্তিকে সচেতনভাবে সে সিদ্ধান্ত নিতে হয়। সাধারণত ব্যথামুক্ত প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে এ ধরনের মানুষদের মৃত্যু নিশ্চিত করা হয়।
সূত্র: এনডিটিভি