বিশেষ: গাড়ির চাকা-দেওয়াল দেখলেই কুকুর কেন প্রস্রাব করে, জেনেনিন আসল সেই কারণ

গাড়ির চাকা কিংবা ল্যাম্পপোস্ট দেখলেই হল, তাতে প্রস্রাব করবেই কুকুর! রাস্তাঘাটে এই দৃশ্য দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়! কিন্তু প্রস্রাব করার জন্য কুকুররা এই দু’টি জায়গা কেন বেছে নেয় কেন? প্রশ্নটা যে কারোই মনে জাগতে পারে।

কুকুর বিদ্যুতের খুঁটি বা গাড়ির চাকায় প্রস্রাব করে নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে। প্রস্রাবের গন্ধ শুঁকে কুকুরটির বাকি সঙ্গীরা বুঝে যায় তারা দলছাড়া হয়নি, এক এলাকাতেই রয়েছে। এভাবেই কুকুরেরা সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখে।

প্রস্রাবের গন্ধ চাকার টায়ারে অনেকক্ষণ থাকে, ফলে বাকি সঙ্গীদের বুঝতে সুবিধা হয়, কে কোথায় আছে। মাটিতে প্রস্রাব করলে, গন্ধ অল্প সময় পর মিলিয়ে যায়। তখন একে অপরের হদিস পেতে সমস্যা হয়। পাশাপাশি, কুকুররা সমতলের চেয়ে উঁচু কোনও জায়গায় প্রস্রাব করতে বেশি পছন্দ করে।

কুকুররা টায়ারের গন্ধ খুব ভালোবাসে। তাই বার বারই গাড়ির টায়ারে প্রস্রাব করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *