ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় যত ঘটনা (২৭ ফেব্রুয়ারী)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

জন্ম:
১৮০৭- আমেরিকান কবি ও শিক্ষাবিদ হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো।
১৮৩২- সাংবাদিক আলফ্রেড পোলার্ড এডওয়ার্ড।
১৮৮১- ওলন্দাজ গণিতবিদ লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার।
১৯৪০- ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধন।

মৃত্যু:
১৯৩১- ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী চন্দ্রশেখর আজাদ। মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাওরা গ্রামে ১৯০৬ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন। আরেক বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে। গান্ধীর দ্বারা পরিচালিত ১৯২২ সালে অসহযোগ আন্দোলন স্থগিত হওয়ার পর, আজাদ বিপ্লবী হয়ে ওঠেন।
১৯৬৫- বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক কার্তিকচন্দ্র দাশগুপ্ত।
১৯৮৯- ভারতীয় বাঙালি ভূগোলবিদ শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ১৯০৩ খ্রিস্টাব্দের ২২ ফেব্রুয়ারি শান্তিপুরে জন্মগ্রহণ করেন তিনি। তাকে ভারতীয় ভূগোলের জনক হিসেবে অভিহিত করা হয়। তিনি ১৯৬৪-৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত আন্তর্জাতিক ভৌগোলিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের নামকরণ করেছিলেন। ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *