পরকীয়া: গৃহবধূ স্বামী-শাশুড়িকে করলেন হত্যা, মরদেহ খণ্ড-বিখণ্ড করে ভরলেন ফ্রিজে
বান্দারা কালিতা নামের ভয়ংকর ঐ নারীর পরকীয়া সম্পর্ক ছিল। আর এর জেরেই স্বামী ও শাশুড়িকে হত্যা করেন। আর এরপর তাদের দেহের অংশ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে ভরে রাখেন।
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নুনমাটি এলাকায় ভয়ংকর এ ঘটনা ঘটেছে। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ঐ নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি স্বামী অমরজ্যোতি দে ও শাশুড়ি শঙ্করি দেবীকে হত্যা করেন। এরপর তাদের মরদেহ খণ্ডবিখণ্ড করে ভরে রাখেন ফ্রিজে।
আরো জানায়, হত্যার তিন দিন পর স্বামী ও শাশুড়ির মরদেহের খণ্ডাংশ গুয়াহাটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহরে ফেলে দিয়ে আসেন ঐ নারী ও তার প্রেমিক। পরে ঐ নারীকে নিয়ে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়।
এদিকে রাজধানী দিল্লিতে গত বছরে এ ধরনের ঘটনা ঘটেছিল। প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে হত্যার পর তার মরদেহ খণ্ড করে ফ্রিজে রেখেছিলেন প্রেমিক আফতাব পুনেওয়ালা।
আর ঐ ঘটনা ভারতজুড়ে আলোচনার ঝড় তুলেছিল। সম্প্রতি দিল্লিতেই নিক্কি যাদব নামের এক নারীকে হত্যা করে নিজের রেস্তোরার ফ্রিজে রেখে দিয়েছিলেন তার সঙ্গী।