বসকে অসুস্থতার কথা জানানোয় চাকরি হারালেন কর্মচারী

অফিসের বসকে ফোন দিয়ে অসুস্থতার কথা জানানোয় চাকরি হারালেন কেলিন থরলি নামে ২৫ বছর বয়সি এক কর্মী। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।
তবে চাকরি হারালেও কোম্পানি থেকে ঐ কর্মীকে প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেলিন থরলি কারডিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি ক্রিশ্চিয়ান ডোনেলনি অ্যাকিউট বারবার নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। হঠাৎ করে তিনি একদিন অসুস্থ হয়ে পড়লে বসকে ফোন করে অফিসে আসতে পারবেন না বলে জানান তিনি। এরপরই তাকে বরখাস্ত করা হয়।

২০২১ সালে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের প্রধান ডোনাললি থরলি শুক্রবার শেষ হলে বলেন, সোমবার আসতে যেন দেরি না হয়। কিন্তু ঐ দিনই ছিল হ্যালোইন উৎসব। ফলে সে তার বসকে মোবাইলে ফোনে টেক্সট করে জানান তিনি খুবই অসুস্থ। বিছানা থেকে ওঠা সম্ভব হচ্ছে না। ফলে অফিসে যেতে পারবে না। কিন্তু বস তার অসুস্থতার কথা বিশ্বাস করেনি। ফলে তাকে বরখাস্ত করা হয়।

সূত্র:এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *