BigNews: পর্বত থেকে ধেয়ে আসছে তুষারের ঢেউ, ভয়াবহ তুষারধসে ১৫ জনের মৃত্যু
February 16, 2023
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের পূর্বাঞ্চলে একাধিক তুষারধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এসব তুষার ধসের কারণে ওই অঞ্চলের শতাধিক পরিবার তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
তুষারধসের অধিকাংশ ঘটনা দেশটির গোর্নো-বাদাখশান স্বায়ত্তশাসিত অঞ্চলে ঘটেছে, এই অঞ্চলটির সঙ্গে চীন ও আফগানিস্তানের সীমান্ত আছে।
এই অঞ্চলের বিপজ্জনক এলাকাগুলো থেকে চার শতাধিক পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, তুষারধসে ঘরবাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এ কারণে সব আন্তর্জাতিক রুটে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
গোর্নো-বাদাখশানের প্রাদেশিক রাজধানী খোরোগের মেয়র শহরটির ৩০ হাজার বাসিন্দাকে ভারি তুষারপাত ও বৃষ্টির মধ্যে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।