ট্রেনে দাহ্য সামগ্রী ও ধূমপানে কড়া অবস্থান পূর্ব রেলের! জেল ও মোটা জরিমানার সতর্কতা

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ট্রেনে দাহ্য ও বিপজ্জনক সামগ্রী বহন এবং কামরার ভেতরে ধূমপানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে পূর্ব রেল। পেট্রোল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার, বাজি বা বিস্ফোরক নিয়ে ট্রেনে উঠলে জেল ও জরিমানা হতে পারে বলে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। লাগেজ বা পার্সেল গোছানোর সময় সতর্ক থাকা এবং কোনোভাবেই নিষিদ্ধ সামগ্রী বহন না করার অনুরোধ জানিয়েছে রেল।
ধূমপানে কড়া বিধিনিষেধ ও জরিমানা রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬৭ নম্বর ধারা অনুযায়ী ট্রেনের কামরায় ধূমপানে নিষেধাজ্ঞা রয়েছে এবং অন্য যাত্রী আপত্তি জানালে বা রেল প্রশাসন নিষিদ্ধ করলে তা দণ্ডনীয় অপরাধ। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, জন বিশ্বাস (বিধান সংশোধন) আইন, ২০২৬ অনুসারে ধূমপানের জরিমানা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে; জরিমানা না দিলে এবং আদালতে মামলা হলে বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী দোষী ব্যক্তির ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, পাশাপাশি COTPA, ২০০৩ আইনে জনসমক্ষে ধূমপানে ২০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
অভিযানের পরিসংখ্যান ও সতর্কতা পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ১৬৪ নম্বর ধারায় ১০৫টি মামলায় ১০৬ জন গ্রেপ্তার হন এবং ৯৫,২৫০ টাকা জরিমানা আদায় হয়; ১৬৭ নম্বর ধারায় ৫৪৭টি মামলায় ৫৪৭ জন গ্রেপ্তার ও ৬০,৫০০ টাকা জরিমানা আদায় হয়। চলতি অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৬৪ নম্বর ধারায় ৫০টি মামলায় ৫২ জন গ্রেপ্তার ও ৫০,৬৮০ টাকা জরিমানা আদায় হয়েছে, আর ১৬৭ নম্বর ধারা সংক্রান্ত (উল্লিখিত ৬৭ নম্বর ধারায়) ৪৫১টি মামলায় ৪৫২ জন গ্রেপ্তার ও ৭ লক্ষ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।
সন্দেহজনক লাগেজ, দাহ্য পদার্থ বা ধূমপান নজরে এলে দ্রুত রেলকর্মী বা আরপিএফ (RPF)-কে জানাতে বলা হয়েছে; পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডের নেতৃত্বে নিয়মিত অভিযান ও সচেতনতা কর্মসূচি চলছে এবং যাত্রীদের দায়িত্বশীল আচরণই অগ্নিকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ।