প্রাক্তন প্রধান বিচারপতিরা পাবেন ২.৬০ লক্ষ টাকা, অন্যান্য বিচারপতিদের সম্মানিক ২.৫০ লক্ষ! বড় ঘোষণা কমিশনের

ট্রাইবুনালে নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাসিক সম্মানিক বাড়াল নির্বাচন কমিশন (ECI)। হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং অন্যান্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্য সম্মানিকের নতুন হার ঘোষণা করেছে কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন প্রধান বিচারপতিরা মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্যান্য প্রাক্তন বিচারপতিরা মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে পাবেন। জানানো হয়েছে, আগামী নয়—গত ২০ নভেম্বর থেকেই এই বর্ধিত সম্মানিক কার্যকর হয়েছে।
মুখ্যসচিবকে দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় সম্মানিক বৃদ্ধির বিষয়টি স্পষ্ট করার পাশাপাশি রাজ্যের মুখ্যসচিবকে চিঠিও পাঠানো হয়েছে। ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে, নিযুক্ত বিচারপতিদের সম্মানিক এবং অন্যান্য প্রাপ্য খরচ দ্রুত মিটিয়ে দিতে হবে।
(সংবাদটি সাম্প্রতিক ব্রেকিং তথ্য অনুযায়ী তৈরি; এ সংক্রান্ত অতিরিক্ত ও বিস্তারিত তথ্য এলে পরবর্তীতে যুক্ত করা হবে।)