বিশ্ব বাংলা সরণির নতুন নাম সত্যেন বোস সরণি! কলকাতার রাস্তা ও মেট্রো স্টেশনের নামবদলে তৎপর সরকার

কল্লোলিনী তিলোত্তমার একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম বদল করতে চাইছে বর্তমান সরকার। নতুন ভাবনা অনুযায়ী, কলকাতা মেট্রোর স্টেশনগুলোর নাম এলাকার নামে করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই নাম বদলের জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবে রোড রিনেমিং কমিটি।
প্রস্তাব দেওয়া হয়েছে লেনিন সরণি ও হো চি মিন সরণির মতো পরিচিত রাস্তার নামও বদলে দেওয়ার। পাশাপাশি, স্ট্র্যান্ড রোডের নাম বদলে সম্রাট শশাঙ্কর নামে করার প্রস্তাবও সামনে এসেছে।
কমিটির কাছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে বিশ্ব বাংলা সরণির নাম বদলে সত্যেন বোস সরণি করার। অন্যদিকে, হাজরা রোডের ‘হাজরা’ কে এবং ইতিহাসের সঙ্গে তাঁর যোগসূত্র কতটা গভীর, তা-ও খতিয়ে দেখবে কলকাতা পুরসভা। শহরের ঐতিহ্য ও নামবদলের এই প্রস্তাবগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক ও নাগরিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।