শোক সংবাদ! মাত্র ২২ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার STAR,শোকে তার পরিবার ও ভক্তরা
February 15, 2023
জনপ্রিয় ইউটিউবের অমিত মন্ডল প্রয়াত। তিনি ছিলেন বিশেষ ভাবে সক্ষম এক জনপ্রিয় ইউটিউবারের মধ্যে একজন। পুলিশ জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনার মুন্সিরহাট এলাকায় স্কুটার দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা স্থল থেকে প্রথমে অমিত কে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এরপর তার অবস্থার আরও অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় SSKM এ।
সেখানেই মাত্র ২২ বছর বয়সে প্রয়াত হন জনপ্রিয় এই ইউটিউব তারকা। জনপ্রিয় এই ইউটিউব তারকার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩০৭ হাজার।

প্রসঙ্গত, তার কন্টেন্টের জন্য রীতিমতো তারকা হয়ে যান এই ২২ বছরের বিশেষভাবে সক্ষম তরুণ। দিন দিন বাড়ছিল তার জনপ্রিয়তা। তবে নিয়তির পরিহাসে আজ তিনি করলেন শেষ নিঃস্বাস ত্যাগ।