অন্ডালে ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন! স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

অন্ডালে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরসূচিতে দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক, বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের বাড়িতে যাওয়া, ভিড়িঙ্গি কালীমন্দিরে পুজো এবং বিকেলে নিউটাউনে শিক্ষা দফতরের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা, নিউটাউন ও আসানসোলে নতুন হাসপাতাল এবং ৪টি জেলায় মেডিক্যাল কলেজ গড়া হবে; পাশাপাশি সুলভে ওষুধ দিতে ১০০টি অমৃত সেন্টার খোলা হবে।

তিনি আরও বলেন, আগে ১,৭০০ হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধা থাকলেও বর্তমানে দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলছে এবং ১ অগাস্ট থেকে হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *