বিদেশে গিয়ে আর সিম বা রোমিংয়ের চিন্তা নয়! চমক দিল WhatsApp Travel e-SIM

বিদেশে ভ্রমণের সময় ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগের সমস্যা মেটাতে Travel e-SIM পরিষেবা চালু করেছে WhatsApp। দেশের বাইরে গেলে ভারতীয় সিমের রোমিং খরচ বা স্থানীয় সিম কেনার ঝামেলা এড়াতে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। পাবলিক ওয়াই-ফাইয়ের ওপর নির্ভর না করে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখাই এর মূল লক্ষ্য।

ভ্রমণের আগেই নির্ধারিত প্ল্যান অনুযায়ী WhatsApp eSIM রিচার্জ করলে গন্তব্য দেশের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে স্থানীয় অংশীদার নেটওয়ার্ক সক্রিয় হবে। এই পরিষেবার জন্য Jio, Smart Axiata, Smart Communications এবং Verizon-সহ একাধিক টেলিকম সংস্থার সঙ্গে চুক্তি করেছে WhatsApp। আপাতত সীমিত কয়েকটি দেশে এই সুবিধা মিললেও ধীরে ধীরে আরও দেশে তা সম্প্রসারণ করা হবে।

সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছানোর পর WhatsApp-এর ভেতরেই পেমেন্ট করে রিচার্জ করা যাবে। আলাদা কোনও অ্যাপ নামানো বা বাড়তি নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *