বন্ধু ওরির পোস্টে কেক ও সাদা হৃদয়ের ইমোজি দিয়ে কমেন্ট বীরের, সেই কমেন্ট পিন করে রাখায় জল্পনা আরও বেড়েছে

বলিপাড়ায় ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগল! ভুল বোঝাবুঝি মিটিয়ে, দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া? তেমনই অনুমান নেটপাড়ার এবং তাঁদের অনুরাগীদের। কিন্তু কেন? হঠাৎ এ হেন জল্পনা রটল কেন?
সম্প্রতি সমাজমাধ্যমে এমন কিছু ঘটেছে যা দেখে নেটপাড়ার অনুমান তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া আবারও তাঁদের সম্পর্ককে একটা সুযোগ দিচ্ছেন, সবটা ঠিক করে নিতে চাইছেন। কিন্তু কী দেখে এমন জল্পনা শুরু হল? সদ্যই জন্মদিন গিয়েছে তারার। সেই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রীর কাছের বন্ধু তথা সোশ্যাল মিডিয়া স্টার ওরি। সেই পোস্টেই রিঅ্যাক্ট করেছেন বীর। শুধুই রিঅ্যাক্ট নয়, করেছেন কমেন্টও। কেকের একটি ইমোজি সহ কয়েকটি সাদা হার্টের ইমোজি কমেন্ট করেছেন তিনি ওরির এই পোস্টে।
বীর পাহাড়িয়া যে ওরির পোস্টে কমেন্ট করেছেন সেটা আবার পিন করে রেখেছেন খোদ পোস্টদাতা। আর সেটা দেখেই দুইয়ে দুইয়ে চার করছে নেটপাড়া।
গত ১৯ নভেম্বর তারা সুতারিয়ার জন্মদিন গিয়েছে। তাঁর সেই বার্থডে পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব। তারার সেই বার্থডে পার্টির একাধিক ছবি, ভিডিও পোস্ট করেছেন ওরি। সেখানেই দেখা যাচ্ছে বার্থডে গার্লকে। এই পোস্টে কেউই বীর পাহাড়িয়ার মন্তব্য আশা করেননি। কিন্তু সেটাই ঘটেছে। আর সেটা দেখেই হতভম্ভ সকলে। নেটপাড়া এরপর থেকেই অনুমান করা শুরু করেছে হয়তো তাঁরা সব মিটমাট করে নিয়েছেন। বহু মানুষ বীরের কমেন্টে রিপ্লাই দিয়েছেন।
এক ব্যক্তি লেখেন, “আপনারা যদি পুনরায় এক হয়ে থাকেন, তাহলে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।” দ্বিতীয় ব্যক্তি লেখেন, “আপনার কমেন্ট দেখে ভীষণ খুশি হলাম।” তৃতীয় ব্যক্তির মতে, “বীর আপনার সঙ্গে একমাত্র তারাকেই মানায়।”
প্রসঙ্গত, ২০২৫ সালের গোড়ার দিক থেকে তারা এবং বীর ডেট করা শুরু করেন। তবে বিষয়টা তাঁরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন ২০২৫ সালের জুলাই মাসে। বছর ঘুরতে না ঘুরতেই ছবিটি পালটে যায়। এই বছরের জানুয়ারি মাসেই রটে যায় তাঁরা নাকি ব্রেকআপ করেছেন। এপি ধিলোঁর কনসার্টের পর তাঁরা বিচ্ছেদের পথে হেঁটেছেন বলেই শোনা যায়। এর এতগুলো মাস পর তাঁরা আবার সত্যিই এক হয়েছেন কিনা সেই দিকেই নজর এবার দর্শকদের।
উল্লেখ্য, বলিউডে তারকা couples-দের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ সবসময়ই থাকে। তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। সমাজমাধ্যমে ছোট্ট একটি ইঙ্গিতও অনুরাগীদের মধ্যে বড় আলোচনার জন্ম দেয়। তবে এই জল্পনা সত্যি কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত দুই অভিনেতার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
- Pratik Saha
- খাতিমা থেকে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে ধামি জানালেন, 'দল যা বলেছে সবসময় তাই করেছি'—২০২৭ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দাবি November 27, 2026
- নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকেও অনলাইনে টাকা তোলা যায়—ই-সেবা পোর্টালে লগইন করে ফর্ম ১৯ বা ফর্ম ১৩ ব্যবহারের সুবিধা November 27, 2026
- ৫ টাকায় সমাজবাদী ক্যান্টিন, প্রবীণ নারী কারিগরদের বার্ষিক ৪০,০০০ টাকা পেনশন ও দলিত স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা November 27, 2026
- ৮ ডিসেম্বর XEV 9e-র আপডেট সংস্করণ 'Sporteq' আসতে পারে, ৭০ kWh LFP ব্যাটারি ও ১৮০ kW মোটরের সম্ভাবনা November 27, 2026
- ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'মাতৃভূমি', সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে সালমান খানকে November 27, 2026