Pathan: ১০০০কোটির পথে শাহরুখের ‘পাঠান’, উচ্ছসিত ফ্যানেরা

বলিউড কিং শাহরুখ খান। বড় পর্দায় তিনি অনুপস্থিত ছিলেন দীর্ঘ ৪ বছর। এই অভিনেতার ভক্তরা-অনুরাগীরা তাকে বড় পর্দায় একঝলক দেখার জন্য অধীর আগ্রহে কতটা অপেক্ষা করছিলো তা ‘পাঠান’ সিনেমার সাফল্যে বোঝা যায়।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় শেষ দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিলেন কিং খান। ফিরে এলেন রাজার মতোই।

সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ২০ দিন। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, ২০তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৫ কোটি । এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৯৪.০৫ কোটি । ২০তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৯৬০ কোটি।

সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান এখন চতুর্থ। সর্বোচ্চ আয় করা বাকি তিনটি সিনেমা হলো—বাহুবলি টু (প্রথম), কেজিএফ টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়)।

২৬০ কোটি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *