পঞ্জাবে অকালি-বিজেপি জোট, ক্ষোভে ফুঁসছে আপ ও কংগ্রেস!

পঞ্জাবে শিরোমণি অকালি দল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে জোট হওয়ার পর রাজ্যের রাজনৈতিক পারদ হঠাৎ চড়ে গিয়েছে। এই নতুন সমীকরণ নিয়ে শাসক দল আম আদমি পার্টি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস দুই দলের বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানিয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই জোটকে ক্ষমতার লোভে গড়া ঠগজোট বলে আখ্যা দিয়েছেন, অন্যদিকে কংগ্রেস একে পঞ্জাবের পক্ষে বিপজ্জনক ও নিষ্ফল জোট বলে অভিহিত করেছে।
অকালি-বিজেপি জোটকে নিশানা করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, এই সমঝোতা পঞ্জাবের স্বার্থে নয়, বরং নিজেদের পরিবার ও ক্ষমতার দখল বাঁচাতে করা হয়েছে। তাঁর অভিযোগ, যে দলগুলি গতকাল পর্যন্ত তিনটি কৃষি আইন, পঞ্জাবের নদীর জল, চণ্ডীগড় এবং শিখ প্রতিষ্ঠানগুলির দখলের মতো বিষয়ে একে অপরকে দুষত, তারা এখন ক্ষমতার লোভে এক মঞ্চে চলে এসেছে।
কটাক্ষ করে মান আরও বলেন, ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে এই দুই দলের শাসনকালেই রাজ্যে নশার বিস্তার এবং বেয়াদবির মতো ঘটনা ঘটেছিল। নতুন জোটের ঘোষণাকে কেন্দ্র করে পঞ্জাবের রাজনীতিতে এখন জোর চাপানউতোর শুরু হয়েছে।