OMG! একা পেয়ে শিশুকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে গেল চিতাবাঘ, উত্তেজনা এলাকায়
বাড়ির বাইরে খেলছিল দেড় বছরের শিশু। এ সময় হঠাৎ তাকে কামড়ে টেনেহিঁচড়ে জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করে একটি চিতাবাঘ। এ ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে শিশুটির।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের জয়পুরের জামওয়া রামগড় এলাকায় ঘটে এ ঘটনা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, খেলারত শিশুটিকে চিতাবাঘটি কামড়ে টেনেহিঁচড়ে জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে চিতাবাঘের ওপর পাল্টা আক্রমণ করে।
অবস্থা বেগতিক দেখে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায় চিতাবাঘটি। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে শিশুটির মৃত্যু ঘটে।
বন অধিদপ্তরের কর্মকর্তা রামকরণ মীনা জানান, চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল। সেই কারণেই জঙ্গল ছেড়ে খাবার খুঁজতে খুঁজতে সে লোকালয়ে ঢুকে পড়ে। সন্ধ্যার অন্ধকারে সামনে শিশুটিকে একা পেলে আক্রমণ করে এবং ক্ষুধা নিবারণের চেষ্টা করতে কামড়ে টেনেহিঁচড়ে জঙ্গলের দিকে নেওয়ার চেষ্টা করে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে মারা যায়।