. পাঠ্যবইয়ের কাগজ ঘিরে বড় কেলেঙ্কারির দাবি! এনসিইআরটি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কী বলছেন বিরোধীরা?

এনসিইআরটি (NCERT)-র পাঠ্যবইয়ের কাগজ কেনা নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় ৪৪১ কোটি টাকার কথিত দুর্নীতির অভিযোগ তুলেছে আম আদমি পার্টি বা আপ। আপ সাংসদ সঞ্জয় সিং এবং দলের নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, অসমে কালো তালিকাভুক্ত হওয়া সংস্থাগুলোকে এনসিইআরটি কাগজ সরবরাহের বরাত দিয়েছে।

দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত বছর যে কাগজের দাম ছিল কেজি প্রতি ৬০ টাকা, এবার তা কেজি প্রতি ৮৮.২০ টাকা দরে কেনা হয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্ত এবং নতুন করে দরপত্র বা টেন্ডার ডাকার দাবি জানিয়েছে আম আদমি পার্টি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এশিয়া পাওয়ার ইন্ডেক্স’ র‌্যাঙ্কিং প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সঞ্জয় সিং। তাঁর মন্তব্য, দ্বিতীয় স্থানে আসায় মন ভেঙে গেছে। পাশাপাশি সিপিআই(এম) নেতা হান্নান মোল্লাও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *