ডায়মন্ড হারবার রোডে সংঘর্ষে দুমড়ে গেল গাড়ি! বরাতজোরে রক্ষা পেলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
November 23, 2026

গাড়ি দুর্ঘটনার কবলে ক্রীড়ামন্ত্রী। সোমবার বেহালায় নিজের বাসভবন থেকে নবান্নে যাওয়ার পথে অটোর সঙ্গে ধাক্কা লাগে রাজ্যের মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁয়ের গাড়ির।
কীভাবে ঘটে দুর্ঘটনা
সূত্রের খবর, এদিন ডায়মন্ড হারবার রোডে বেহালা বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বেহালা বাজারে মন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ একটি অটো ব্রেক কষায় এই বিপত্তি তৈরি হয় বলে জানা গিয়েছে। তার জেরেই সামনের গাড়ির সঙ্গে মন্ত্রীর গাড়ির সংঘর্ষ বাধে।
সুরক্ষিত মন্ত্রী, অটো আটক
দুর্ঘটনায় গাড়ি বিপর্যস্ত হলেও সামনে বসে থাকা মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের কোনও চোট লাগেনি বলে জানা গিয়েছে। ঘটনার পর অটো-সহ চালককে বেহালা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিজের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “আমি সুরক্ষিত আছি। বাড়ি থেকে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছি।”