রাজ্যের নাম বদল নিয়ে বড় ঘোষণা! নবান্নের বৈঠকে কী সিদ্ধান্ত হল?

রাজ্যের নাম বদল নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন নামের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে নাম বদলের বিষয়টি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে আগে থেকেই নানা আলোচনা চলছিল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজ্যে সরকার পরিবর্তনের পরও রাজ্যের নাম নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

এবার সোমবারের ক্যাবিনেট বৈঠকে সেই জল্পনার মাঝেই নাম বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বৈঠক পরবর্তী সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *