পাকা বাড়ি তৈরির বড় সুখবর এগরায়! উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র!

এগরা পৌরসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের শংসাপত্র প্রদান করা হলো। এই পর্যায়ে মোট ৪৩৪টি পরিবার পাকা বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে বলে জানা গিয়েছে।

পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ্য উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই শংসাপত্র তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী এবং পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা। পাকা বাড়ি তৈরির এই অনুমোদন মেলায় উপভোক্তা পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও খুশির আবহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *