বিয়ের সাজে নববধূ পরীক্ষা দিতে হাজির, সঙ্গে উপস্থিত ফোটোগ্রাফার

আমাদের পরিচিত কারও বিয়ের দিনে যদি পরীক্ষা পড়ে, তা হলে আফসোসের শেষ থাকে না! কী করে সাজব, কী করে বিয়েবাড়িতে পৌঁছব, তা ভেবেই নাজেহাল হতে হয়। ভাবুন তো যদি নিজের বিয়ের দিনেই পরীক্ষা পড়ে, তা হলে কী হবে? সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের পোশাকে হবু বউ হাজির হলেন পরীক্ষাকেন্দ্রে!
ভিডিওতে দেখা যাচ্ছে, দক্ষিণী সাজে সেজে কনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। পরনে ল্যাব কোট আর গলায় ঝুলছে স্টেথোস্কোপ।

জানা যায়, তরুণীর নাম শ্রী লক্ষ্মী অনিল। তিনি কেরলের বেথানি নবজীবন কলেজ অফ ফিজিয়োথেরাপির ছাত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, নববধূর পরনে একটি হলুদ শাড়ি, ভারী বিয়ের গয়না, মাথায় ফুলের সাজ। একগাল হাসি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতেই সহপাঠীদের চক্ষু চড়কগাছ! বন্ধুকে বধূর সাজে দেখে বেশ উচ্ছ্বসিত সহপাঠীরা।

 

View this post on Instagram

 

A post shared by 🅰🅳🅷🅸_🅰🅻🅼🅰💓 (@_grus_girls_)

আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের সাজে গাড়িতে যেতে যেতেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শ্রী লক্ষ্মী। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পরেও তার নজর খাতার উপরেই। প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে নারাজ তিনি। বিয়ের ফোটোগ্রাফাররা কিন্তু পরীক্ষাকেন্দ্রেও বধূর পিছু ছাড়েননি। বধূর প্রতিটি পদক্ষেপেই থাকছে তাদের নজর। শ্রী লক্ষ্মীর বিশেষ দিনটিতে তিনি ঠিক কী কী করলেন, সবটা ধরা থাকল ক্যামেরায়!

ভিডিও ছডিয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা চর্চা! কেউ বলছেন, ‘সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার নতুন কৌশল!’ এক নেটাগরিক লিখেছেন, ‘একই পরিস্থিতি আমার সঙ্গেও হয়েছে। পরীক্ষা দিয়ে এসে আমি বিয়েতে বসেছি। যদিও এতো সাজগোজ করিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *