‘ভাইদের রক্ত বইছে, রাস্তায় নামতে হবে’! বাংলাদেশ নিয়ে বিস্ফোরক শমীক ভট্টাচার্য,

নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। সে দেশে ফের সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ সামনে আসার পর উদ্বেগ ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই সামগ্রিক অস্থিরতা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি নিয়ে ক্ষোভ উগরে দেন শমীক। তাঁর দাবি, ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনক এবং বর্তমান পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানো জরুরি।

বিদেশ মন্ত্রকের কূটনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে যা বলার বিদেশ মন্ত্রকই বলবে। তবে তাঁর বক্তব্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ও সামাজিক স্তরে আলোচনার পাশাপাশি জনমত তৈরি করা প্রয়োজন। গোটা ঘটনার বিস্তারিত প্রতিক্রিয়া ও বক্তব্য জানতে সংশ্লিষ্ট ভিডিওটি দেখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *