৩৪ বছরের বাম আর ১৫ বছরের শাসনে নবদ্বীপ বঞ্চিত? রাস উৎসবের মঞ্চ থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী!

রাস উৎসবের উদ্বোধন উপলক্ষে রবিবার চৈতন্যভূম নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নবদ্বীপের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন তিনি। সেখান থেকেই বাম ও তৃণমূল—উভয়কে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। উন্নয়নের প্রসঙ্গ টেনে তাঁর দাবি, আগের সরকারগুলো নবদ্বীপে ৯টি মদের দোকান ছাড়া আর কিছু করেনি; ৩৪ বছরের বাম আমল বা ১৫ বছরের শাসনে কেউই নবদ্বীপের জন্য কাজ করেনি। তবে আগামী দিনে আরও বড় পরিসরে রাস উৎসব পালনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ ও একাধিক আশ্বাস
নবদ্বীপের পরিকাঠামো ও ঐতিহ্য রক্ষায় একাধিক পদক্ষেপের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। অর্ধসমাপ্ত শ্রী চৈতন্যদেব রিসার্চ সেন্টারের কাজ শেষ করার জন্য ২ কোটি টাকা বরাদ্দ করার কথা জানান তিনি। পাশাপাশি গোশালা সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া ভাঙাচোরা ঘাটগুলোর সংস্কার, নতুন লঞ্চ পরিষেবা চালু এবং সেতু নির্মাণের মতো একাধিক কাজের আশ্বাসও দেন তিনি।
বাম ও তৃণমূলকে কড়া নিশানা
আগের দুই শাসককে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটি রাজনৈতিক মঞ্চ নয় বলে দুঃখ প্রকাশ করলেও বিগত দিনের সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, মহাপ্রভুর জন্মস্থানে আগের সরকারগুলো একটি দেশি ও আটটি বিদেশি মিলিয়ে মোট ৯টি মদের দোকান ছাড়া কিছু করেনি। মহাপ্রভুর ঐতিহ্য বজায় রেখে প্রচার, পরিকাঠামো ও ঐতিহ্যের দিক থেকে নবদ্বীপকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অসম্পূর্ণতা ও পরিকাঠামোর ঘাটতির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী আরও বলেন, শীলা প্রভুপাদের জন্য মায়াপুর যে প্রচারের আলোয় এসেছে, তা প্রয়োজন ছিল এবং সেটিও পুণ্যস্থান; কিন্তু তার পাশাপাশি মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপকে যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ছিল, তা বিগত দিনে কেউ করেনি। তাঁর কথায়, ৩৪ বছরের বাম বা ১৫ বছরের শাসনে যারা লুট করেছে, কেউই নবদ্বীপের জন্য কাজ করেনি।