‘তুলে নিয়ে লকআপে ঢোকানো উচিত!’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম নিশানা মন্ত্রী অর্জুন সিংয়ের
November 22, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সংবাদমাধ্যমের সামনে তাঁর কড়া ভাষায় আক্রমণ, অভিষেককে তুলে নিয়ে লকআপে ঢোকানো উচিত এবং সাধারণ অপরাধীদের সঙ্গে থাকলে তবেই তিনি সবকিছু বুঝবেন।
রাজনৈতিক মহলে এই মন্তব্য ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অর্জুন সিংয়ের এমন তীব্র আক্রমণের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া বা রাজনৈতিক তরজা কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।