রাজ্যের ভোটার তালিকা নিয়ে বড় আপডেট! নির্ধারিত দিনে প্রকাশ হচ্ছে না খসড়া তালিকা, জানাল কমিশন

ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, তৈরি হল নতুন অনিশ্চয়তা

ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। আগামী ২৩ নভেম্বর রাজ্যে স্পেশাল সামারি রিভিশন (এসএসআর)-এর অধীনে এই খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। তবে অনিবার্য কিছু পরিস্থিতির কারণে নির্ধারিত দিনে তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।

গত ১৯ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সংশোধিত নতুন কর্মসূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

নির্ধারিত দিনে তালিকা প্রকাশ স্থগিত হয়ে যাওয়ায়, কবে নাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সংশোধনের পরবর্তী ধাপগুলি কীভাবে এগোবে, তা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *