হতাশার গঙ্গায় ঝাঁপ দিয়ে ছিলেন কৈলাশ খের,নিজেই জানালেন সেই কারণ

বলিউডের জনপ্রিয় শিল্পী কৈলাশ খের। সুরেলা কন্ঠের যাদুকারী সুর দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বলা চলে প্রায় বিশ্বব্যাপী রয়েছে তার অগণিত ভক্ত। বিগত দুই দশক ধরেই তিনি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।
তবে আজকের এই সফল কৈলাশ খের একসময় ছিলেন অন্ধকারের গহীন কুটিরে! এমনকি জীবনের প্রতি বিতৃষ্ণা আসায় নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কৈলাশ! আত্মহত্যার মতো পথও বেছে নিতে চেয়েছেন!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দুঃসহ স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘হঠাৎই আমার ব্যবসাটা কমতে শুরু করে। ব্যবসায় একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার পর আমি হৃষিকেশে চলে যাই পুরোহিত হওয়ার জন্য। কিন্তু আমি নিজেকে সেখানে খাপ খাওয়াতে পারছিলাম না।’

তিনি আরও বলেন, ‘ওখানে সবাই বয়সে আমার চেয়ে ছোট। ওদের মতামতের সঙ্গে আমার ভাবনাচিন্তা মিলছিল না। ধীরে ধীরে আমি সব কিছুতেই ব্যর্থ হচ্ছিলাম। খুব হতাশ লাগছিল। তাই একদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে দিই। বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়েছিল আমার জন্য।’

তবে আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিলেও প্রাণে বাঁচেন তিনি। কারণ সেই সময়ে নদীর ঘাটে বসে থাকা এক ব্যক্তি কৈলাশকে পানিতে ডুবতে দেখে ফেলেন। পরে তার তৎপরতাতেই প্রাণে বাঁচিয়ে তুলে আনেন নদী থেকে।

আরও জানা যায়, তখনও গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হননি কৈলাশ। দিল্লিতে ছোটখাঠো ব্যবসা শুরু করেছিলেন। মুলত রপ্তানির ব্যবসা। নানান ধরনের শৈল্পিক জিনিস জার্মানিতে রপ্তানি করতেন তিনি। কিন্তু সেই ব্যবসা নিয়ে অসন্তোষ এবং সহেন্দের উদ্রেক হয় গায়কের মনে।

প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করেন কৈলাশ। ধীরে ধীরে মানসিকভাবেও ভেঙে পড়েন গায়ক। হতাশায় ডুবে গিয়ে একদিন গঙ্গা নদীতে ঝাঁপ দিয়েছিলেন তিনি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *