পরীক্ষার সময়েও বড় রদবদল! জনগণনার কারণে কবে শুরু ২০২৭-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক? জানুন বিস্তারিত

জনগণনার কাজের কারণে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় বদল আসতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষা এবং তা চলতে পারে ১৬ মার্চ পর্যন্ত। এর ঠিক দু’দিন পর, ১৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা উচ্চমাধ্যমিক পরীক্ষা, যা ১২ এপ্রিল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।

শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এই সম্ভাব্য সূচি অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।

কেন এই রদবদল? আগামী ২৫ জানুয়ারি থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি সংশোধনের কাজও চলবে এবং সব মিলিয়ে ৫ মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলার সম্ভাবনা রয়েছে। জনগণনার এই বৃহৎ কর্মযজ্ঞের কথা মাথায় রেখেই পরীক্ষার নতুন সময়সূচি তৈরির উদ্যোগ নিয়েছে পর্ষদ।

তারিখের পাশাপাশি সময়েও বদলের প্রস্তাব গত জুলাই মাসে পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৭ সালের মাধ্যমিক ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। নতুন প্রস্তাব কার্যকর হলে মাধ্যমিক পরীক্ষা প্রায় ১৫ দিন পিছিয়ে যাবে। শুধু তারিখই নয়, পরীক্ষার সময়েও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগেকার সকালবেলার পরিবর্তে বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হতে পারে।

পর্ষদের তৈরি এই খসড়া সূচি এখন নবান্নের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সেরে চূড়ান্ত সূচি নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *