মাসে সামান্য টাকা জমালেই কেল্লাফতে! সুকন্যা সমৃদ্ধি যোজনার এই হিসাব জানলে আজই অ্যাকাউন্ট খুলবেন

মেয়ের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ঝুঁকিহীন ও লাভজনক বিনিয়োগের কথা ভাবলে সুকন্যা সমৃদ্ধি যোজনা দারুণ এক বিকল্প হতে পারে। বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী, এই জনকল্যাণমূলক স্কিমে বর্তমানে ৮.২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে, যা সাধারণ ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটের তুলনায় অনেকটাই বেশি। আপনি যদি এই সরকারি স্কিমে প্রতি মাসে নিয়মিত ১,০০০, ৫০০০ বা ১২,৫০০ টাকা করে জমান, তবে মেয়াদের শেষে ঠিক কত টাকা হাতে পাবেন, তা জেনে রাখা দরকার।
৫০০০ টাকা জমালে কত রিটার্ন পাবেন?
কোনো অভিভাবক যদি এই স্কিমে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমান, তবে ১৫ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৯ লক্ষ টাকা। এর ওপর আকর্ষণীয় সুদ হিসেবে মিলবে প্রায় ১৮.৭৩ লক্ষ টাকা। সব মিলিয়ে ২১ বছর পর যখন স্কিমটির মেয়াদ শেষ হবে, তখন পুরো তহবিলের পরিমাণ পৌঁছে যাবে ২৭.৭৩ লক্ষ টাকায়। বর্তমান ৮.২ শতাংশ সুদের হারকেই ভিত্তি ধরে এই হিসাব পাওয়া যায়।
১২,৫০০ টাকা রাখলে কত লাভ হবে?
আপনি যদি একটু বেশি পরিমাণে অর্থ জমাতে চান, তবে রিটার্নের অঙ্কটাও অনেক বড় হবে। এই ক্ষেত্রে কোনো বিনিয়োগকারী যদি প্রতি মাসে সর্বোচ্চ ১২,৫০০ টাকা করে জমা রাখেন, তবে ১৫ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ২২.৫ লক্ষ টাকা। যার ওপর সুদ আসবে প্রায় ৪৬.৮৩ লক্ষ টাকা। ২১ বছর পর স্কিম শেষ হলে বিনিয়োগকারী মোট ৬৯.৩৩ লক্ষ টাকার বিশাল তহবিল হাতে পাবেন।
উল্লেখ্য, সুদের এই হিসাব একটি নির্দিষ্ট উদাহরণের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। সরকার প্রতি ত্রৈমাসিকে এই সুদের হার পর্যালোচনা ও পরিবর্তন করে থাকে। ভবিষ্যতে সুদের হার বাড়লে আপনার রিটার্ন আরও বেশি হবে, আর কমলে টাকার পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।
এক নজরে জমানোর হিসাব:
(বিশেষ দ্রষ্টব্য: এখানে প্রদত্ত সমস্ত তথ্য কেবল সাধারণ জ্ঞান ও শিক্ষার উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে। আর্থিক যেকোনোও পদক্ষেপে যাওয়ার আগে অবশ্যই বাজার বিশেষজ্ঞরা বা রেজিস্টার্ড আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। সংবাদমাধ্যম বা এই প্রতিবেদন কোনো ধরনের বিনিয়োগের নির্দিষ্ট পরামর্শ দেয় না।)