আসিয়ান দেশগুলির জন্য ফ্রি ই-ভিসার ঘোষণা! মোদির ৯ মেগা প্রস্তাবে কাঁপছে আন্তর্জাতিক কূটনীতি?

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ২৩তম ভারত-আসিয়ান (India-ASEAN) শিখর সম্মেলনে এক ঐতিহাসিক ও কৌশলগত রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনেন্ড মার্কোস জুনিয়রের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিয়ে ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারত আসিয়ান অঞ্চলের সঙ্গে তার ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত বিশেষ গুরুত্ব দেয়। বিশেষ করে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থায়িত্ব এবং নিয়মভিত্তিক ব্যবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং সম্পর্কের গতি সম্মেলনে আসিয়ান দেশগুলির ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি ভারতের অটুট প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি দুই পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক দুর্দান্ত গতি প্রদান করেছে। ‘আাসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’—এই দুইয়ের লক্ষ্য সাধারণ মানুষের যৌথ স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সফল করতে দারুণভাবে সাহায্য করবে। বর্তমান প্রযুক্তির যুগে কেবল প্রযুক্তির ভোক্তা হয়ে না থেকে, যৌথভাবে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং মানবসম্পদকে ভবিষ্যৎ উপযোগী করে তোলার ওপরও বিশেষ জোর দিয়েছেন তিনি।

ভারতের ৯টি বড় প্রস্তাব ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে মোদীজি ৯টি গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী প্রস্তাব পেশ করেছেন:

১. সামুদ্রিক সহযোগিতা: সামুদ্রিক সংযোগ, বৈজ্ঞানিক গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনা, কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা এবং নাভিকদের নিরাপত্তার জন্য একটি দীর্ঘমেয়াদী ভারত-আসিয়ান সামুদ্রিক সহযোগিতা পরিকল্পনা। ২. সাইবার সুরক্ষা: সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে ‘সাইবার ফরেনসিক ট্রেনিং প্রোগ্রাম’ চালু করা। ৩. পারমাণবিক শক্তি: পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তিগত অভিজ্ঞতা ও জ্ঞান আদান-প্রদান। ৪. মহাকাশ গবেষণা: তরুণ বিজ্ঞানীদের উৎসাহ দিতে ‘ভারত-আসিয়ান স্পেস হ্যাকাথন’ আয়োজন। ৫. গুরুত্বপূর্ণ খনিজ (Critical Minerals): খনি এবং খনিজ পদার্থের সঠিক ব্যবহার ও গবেষণায় অংশীদারিত্ব। ৬. যুব সংযোগ: ইয়ুথ সামিট, তরুণ সাংসদদের পারস্পরিক সফর এবং ‘স্টার্টআপ হ্যাকাথন’-এর মাধ্যমে দুই অঞ্চলের তরুণ প্রজন্মকে কাছাকাছি আনা। ৭. শিক্ষা: ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসিয়ানভুক্ত দেশগুলির মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির সংখ্যা বৃদ্ধি। ৮. সৃজনশীল শিল্প: ‘WAVES 2027’ ইভেন্টে একটি বিশেষ ‘ভারত-আসিয়ান ক্রিয়েটিভ পার্টনারশিপ প্যাভিলিয়ন’ তৈরি করা। ৯. পর্যটন শিল্প: আসিয়ান দেশগুলির নাগরিকদের জন্য সম্পূর্ণ ‘বিনামূল্যে ই-ভিসা’ (Free E-Visa) প্রদান করার যুগান্তকারী ঘোষণা।

বিশেষ মাইলফলক ও কূটনৈতিক কৃতজ্ঞতা আগামী ২০২৭ সাল ভারত-আসিয়ান সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর হতে চলেছে। কারণ ওই বছরেই দুই পক্ষ তাদের সম্পর্কের ৩৫ বছর এবং ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের ৫ বছর পূর্তি উদযাপন করবে। এই সম্মেলনে বিপর্যয় মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটি ‘ভারত-আসিয়ান যৌথ বিবৃতি’ও গৃহীত হয়। পুরো সম্মেলনের অত্যন্ত সফল আয়োজনের জন্য ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী এবং একই সঙ্গে আসিয়ান গোষ্ঠীর আগামী সভাপতিত্ব গ্রহণ করতে চলা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *