বিয়ে করছেন প্রভাস-কৃতি, শুরু হলো জোর গুঞ্জন

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি। ছবিটি মুক্তির পর প্রভাসের প্রেম-বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন বলেও খবর চাউর হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।
কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়েছিল, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস। যদিও বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। এবার জানা গেলো, আগামী সপ্তাহে বাগদান সারতে যাচ্ছেন কথিত এই প্রেমিক জুটি! এসব তথ্য জানিয়েছেন, ভারতের চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধু।

এক টুইটে তিনি বলেন, ব্রেকিং নিউজ: আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান সারবেন কৃতি স্যানন ও প্রভাস। তাদের জন্য আমরা আনন্দিত।’ দু’দিন আগে টুইটটি করেছেন উমাইর। এ খবরটি নেটিজেনদের কেউ কেউ বিশ্বাস করলেও অনেকে দ্বিমত পোষণ করে মন্তব্য করেছেন। নেটদুনিয়ায় কৃতি-প্রভাসের বিয়ে নিয়ে আলোচনা হলেও এ নিয়ে এখনো মুখ খুলেননি তাদের কেউ-ই।

গত বছর ‘ভেড়িয়া’ সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে প্রভাসকে নিয়ে মন্তব্য করে নিজের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছিলেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় কৃতি স্যানন বলেছিলেন- কখনো সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব। আর এ মুহূর্তের ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *