ল্যাপটপের চার্জারের তারে থাকা ওই ছোট্ট সিলিন্ডারটার আসল কাজ কী? ৯৯% মানুষই জানেন না!

আমরা প্রতিদিন কমবেশি ল্যাপটপ ব্যবহার করি এবং ল্যাপটপ চার্জ করার সময় এর চার্জিং ক্যাবলের দিকেও আমাদের নজর যায়। কখনো কি খেয়াল করেছেন, ল্যাপটপের চার্জার ক্যাবলের ঠিক মাথাটার কাছাকাছি বা মাঝবরাবর একটি ছোট্ট ফাঁপা নলাকার বা সিলিন্ডারের মতো অংশ থাকে? দেখতে খুব সাধারণ হলেও এটি নিছক কোনো ডিজাইনের অংশ নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কারণ।

কী বলা হয় এই অংশটিকে?

প্রযুক্তিগত ভাষায় এই ছোট নলাকার অংশটিকে বলা হয় ‘ফেমাইট বিড’ (Ferrite Bead) বা ‘ফেমাইট চক’ (Ferrite Choke)। এর ভেতরে লোহা এবং অন্যান্য উপাদানের সংমিশ্রণে তৈরি চৌম্বকীয় উপাদান বা ফেরাইট কোর (Ferrite Core) থাকে, যা একটি প্লাস্টিকের আবরণে ঢাকা থাকে।

ঠিক কী কাজ করে এই ‘ফেমাইট বিড’?

ল্যাপটপ বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের চার্জার কেবল দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তারের ভেতরে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স (EMI) বা উচ্চ ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক গোলযোগ তৈরি হতে পারে।

১. অ্যান্টেনার মতো কাজ করা রোধ করে: চার্জারের লম্বা তারটি অনেক সময় একটি ছোটখাটো অ্যান্টেনাঁর মতো কাজ করতে শুরু করে, যা আশেপাশের রেডিও তরঙ্গ বা অন্যান্য ইলেকট্রনিক সিগন্যাল টেনে নিতে পারে অথবা নিজে সিগন্যাল বিকিরণ করতে পারে। এর ফলে ল্যাপটপের কার্যকারিতায় ব্যাঘাত ঘটতে পারে বা আশেপাশের ডিভাইসে (যেমন টিভি বা স্পিকার) সমস্যা দেখা দিতে পারে।

২. ফিল্টার হিসেবে কাজ করে: এই সমস্যার সমাধান করে ওই ছোট্ট সিলিন্ডার বা ফেরাইট বিড। এটি একটি ফিল্টার হিসেবে কাজ করে। তারের মধ্য দিয়ে যাওয়া ক্ষতিকর উচ্চ ফ্রিকোয়েন্সির নয়েজ বা গোলযোগকে এটি আটকে দেয় এবং শুধুমাত্র শুদ্ধ ও স্থিতিশীল বিদ্যুৎ প্রবাহিত হতে সাহায্য করে।

তাই পরেরবার যখন ল্যাপটপে চার্জ দেবেন, তখন খেয়াল রাখবেন চার্জারের তারের ওই ছোট্ট অংশটি আপনার সাধের ইলেকট্রনিক ডিভাইসটিকে নীরবে সুরক্ষিত রাখতে কতটা বড় ভূমিকা পালন করছে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *