বিচ্ছেদের ১০ বছর পর ফের সাতপাকে বাঁধা! নন্দীশ বধূ হিসেবে বেছে নিলেন কোন বাঙালিকে?

গত ১৪ নভেম্বর অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার হাত এক হয়েছে নন্দীশ সিং সান্ধুর। একেবারে সাবেকি বাঙালি রীতি মেনে হুগলিতে বসেছিল তাঁদের বিয়ের আসর। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরেই চুপিসারে বাগদান সেরেছিলেন এই জুটি। অবশেষে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি ও মণ্ডপসজ্জার চেনা ছকের বাইরে গিয়ে নিখাদ বাঙালিয়ানার ছোঁয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। বিয়েতে নববধূ মেরুন ও গোল্ডেন রঙের শাড়িতে নজর কেড়েছেন, অন্যদিকে বর নন্দীশ পরেছিলেন বাঙালি বরদের মতো সোনালি রঙের পাঞ্জাবি-ধুতি।

বিয়ের আগে থেকেই শুরু হয়েছিল জমজমাট সেলিব্রেশন। গায়ে হলুদ, মেহেন্দি থেকে শুরু করে জমকালো সঙ্গীত—কোনো কিছুতেই কমতি ছিল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়োতে ধরা পড়েছে তাঁদের প্রাক-বিবাহ উৎসবের নানান সুন্দর মুহূর্ত। ধুতি-পাঞ্জাবি আর ঐতিহ্যবাহী সাজে নন্দীশ ও কবিতাকে দেখে মুগ্ধ অনুরাগীরাও। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা পোস্ট করে নন্দীশ লিখেছেন, “বিয়ের আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাকে এত ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এক রাত, অসংখ্য স্মৃতি, আনন্দ আর একটু নাচ… সব প্রিয় মানুষদের এক ছাদের তলায় পাওয়াটা সত্যিই খুব স্পেশাল।”

অতীত ভুলে নতুন পথ চলা

৪৪ বছর বয়সি নন্দীশের এই দ্বিতীয় বিয়ে ঘিরেই ফের চর্চায় উঠে এসেছে তাঁর প্রথম পক্ষের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী রশ্মি দেশাইয়ের প্রসঙ্গ। এক সময় টেলিভিশনের অন্যতম হিট জুটি ছিলেন রশ্মি ও নন্দীশ। ‘উত্তরণ’ সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁরা একে অপরের প্রেমে পড়েন এবং ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

View this post on Instagram

 

A post shared by NANDISH SINGH SANDHU (@nandishsandhu)

কিন্তু সেই সুখের সংসার বেশি দিন টেকেনি। বিয়ের কিছুদিন পর থেকেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে তাঁরা একটি নাচের রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে ২০১৬ সালে পারস্পরিক বিচ্ছেদের মাধ্যমে তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ডিভোর্সের পর রশ্মির ওপর নানা অভিযোগ উঠলেও পরবর্তীতে নীরবতা ভেঙে অভিনেত্রী জানান যে তাঁদের সেই বিয়েটি সমস্যায় ভরপুর ছিল। দীর্ঘ এক দশকের সেই তিক্ত অতীত ও লড়াইকে পিছনে ফেলে অবশেষে কলকাতার মাটিতে দাঁড়িয়ে জীবনের নতুন সুর বাঁধলেন নন্দীশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *