রাশি পরিবর্তন মঙ্গলের! কোন ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, ভুলেও করবেন না এই ভুলগুলো?

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি এবং সাহস, শক্তি ও পরাক্রমের কারক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, কেতুকে গণ্য করা হয় পাপগ্রহ হিসেবে। সম্প্রতি সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর একত্র অবস্থান জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাত আটটায় কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। আগামী ৯ মার্চ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে গ্রহের সেনাপতি। আর সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে কেতু। ফলস্বরূপ, একই রাশিতে এই দুই গ্রহের মিলনে তৈরি হয়েছে এক অশুভ যোগ, যার জেরে একাধিক রাশির জাতকদের জীবনে বড় ধরণের প্রতিকূলতা তৈরি হতে পারে।
জ্যোতিষবিদদের মতে, মঙ্গল ও কেতুর এই যুতি ব্যক্তির মনে রাগ, অস্থিরতা, দ্বন্দ্ব এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বহুগুণ বাড়িয়ে দেয়। এর জেরে বিশেষ করে ৫টি রাশির জাতকদের আগামী দিনগুলিতে চরম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কোন ৫ রাশির জীবনে সমস্যা বাড়তে পারে?
-
মেষ রাশি: মঙ্গল-কেতুর এই অশুভ অবস্থানের ফলে মেষ রাশির জাতকদের পারিবারিক জীবনে অশান্তির মেঘ ঘনাতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বাড়ার তীব্র আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। বিশেষ করে রাগের বশে কোনো কথা বলে ফেললে নিকট সম্পর্কের অবনতি হতে পারে।
-
মিথুন রাশি: এই সময়ে মিথুন রাশির জাতকদের আর্থিক বিষয়ে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, এই সময়ে অপ্রয়োজনীয় খরচ হু হু করে বেড়ে যেতে পারে। পাশাপাশি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতবিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করে বড় কোনো আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। কথাবার্তায় সংযম বজায় রাখাই শ্রেয়।
-
কর্কট রাশি: সিংহ রাশিতে মঙ্গল ও কেতু একসঙ্গে অবস্থান করায় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতকদের। মানসিক অস্থিরতা, তীব্র রাগ এবং উদ্বেগ তাঁদের গ্রাস করতে পারে। কর্মক্ষেত্রে বারবার বাধার মুখে পড়ার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও বড়সড় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবনাচিন্তা করুন। বিশেষ করে স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন।
-
তুলা রাশি: তুলা রাশির জাতকদের কর্মজীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। কাজের অতিরিক্ত চাপ মানসিক চাপ বাড়াবে। সহকর্মী বা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন এবং সতর্ক থাকুন, অন্যথায় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
-
মকর রাশি: মঙ্গল-কেতুর গোচরের প্রভাবে মকর রাশির জাতকদের দাম্পত্য ও পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি ও মতবিরোধের আশঙ্কা রয়েছে। এমনকি ব্যবসায়িক অংশীদারদের সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম সাবধানতা অবলম্বন করা জরুরি। এই কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে।
(বিশেষ দ্রষ্টব্য: জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী মঙ্গল ও কেতুর এই অবস্থান বিভিন্ন রাশির জাতকদের জীবনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এই ধরনের গোচরমূলক ফলাফল সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস ও ধারণার ওপর নির্ভরশীল, যা কোনো পরীক্ষিত বা বৈজ্ঞানিক সত্য নয়।)