সাতসকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! সেন্ট্রি কিয়স্ক ও লোহার গেট ভাঙতেই তুমুল শোরগোল

সাতসকালে কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চাঞ্চল্যকর ঘটনা। বুলডোজার নিয়ে এসে ভেঙে ফেলা হলো বাড়ির সামনে থাকা অস্থায়ী ছাউনি বা সেন্ট্রি কিয়স্ক এবং খুলে নেওয়া হলো প্রধান লোহার গেট। ফুটপাথ দখলের অভিযোগে এই বড় পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আচমকাই অভিষেকের বাড়ির সামনে ভারী পুলিশ বাহিনী ও প্রশাসনের লোকজন হাজির হন। এরপর বুলডোজার দিয়ে নিরাপত্তার জন্য তৈরি ওই অস্থায়ী কাঠামো ও গেট সরিয়ে ফেলা হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

হঠাৎ কেন প্রশাসনের এমন কড়া পদক্ষেপ করতে হলো এবং এর নেপথ্যে কী রাজনৈতিক সমীকরণ রয়েছে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *