আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ! আরও ৭ লক্ষ উপভোক্তার হাতে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী

সাধারণ মানুষের গৃহনির্মাণে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার (Nabanna)। পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় আরও ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা সরাসরি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই মর্মে শুক্রবার খোদ নবান্ন থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের এই পদক্ষেপে রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।

১০ লক্ষের পর এবার আরও ৭ লক্ষ উপভোক্তা

প্রশাসন সূত্রে খবর, এর আগে যাচাই প্রক্রিয়া সফলভাবে সমাপ্ত হওয়ার পর প্রথম পর্যায়ে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছিল। এবার বাকি থাকা প্রায় ৭ লক্ষ উপভোক্তার সমস্ত যাচাই পর্ব বা ভেরিফিকেশন চুকে যাওয়ার পর, শুক্রবার থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নির্দিষ্ট টাকা পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অতীতে এই প্রকল্পের নাম পরিবর্তন এবং টাকা বরাদ্দ কেন্দ্র করে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। তবে বর্তমান সরকারের তরফে সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উপভোক্তাদের হাতে দ্রুত ঘর তৈরির দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার এই পদক্ষেপে গতি আসায় সাধুবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহল।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *