দক্ষিণ চীন সাগরে জিনপিংয়ের ঘুম ওড়াতে প্রস্তুত ভারত! ব্রহ্মোসের দ্বিতীয় চালানে চিনের কপালে চিন্তার ভাঁজ!

দক্ষিণ চীন সাগরে চিনের ক্রমাগত উসকানিমূলক পদক্ষেপ ও অবৈধ অনুপ্রবেশ রুখতে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে চলেছে ফিলিপাইন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি বিশ্বের দ্রুততম ও বিধ্বংসী ‘ব্রহ্মোস’ (BrahMos) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় বিশাল চালান কেনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে দেশটি। এ বিষয়ে নয়াদিল্লি ও ম্যানিলার মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে।
রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের সূত্রে খবর, প্রথম চালানের সাফল্যের পর এবার আরও উন্নত ও দীর্ঘ পাল্লার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিজেদের অস্ত্রাগারে শামিল করতে চায় ফিলিপাইন, যাতে চিনা নৌবাহিনী ও কোস্ট গার্ড কোনোভাবেই ফিলিপাইনের দ্বীপাঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (EEZ) অনুপ্রবেশের সাহস না পায়।
মেগা চুক্তির দিকে দুই দেশ
গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র স্পষ্ট জানিয়েছেন, বাহ্যিক নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় ২০২২ সালে সংগৃহীত ভারতীয় মিসাইল ব্যবস্থার ভাণ্ডার আরও বড় করতে চান তাঁরা।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় দফায় ভারত থেকে মোট ৫টি স্কোয়াড্রন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (প্রায় ৬০টি মিসাইল) কিনতে চলেছে ফিলিপাইন। প্রস্তাবিত এই মেগা চুক্তির আনুমানিক মূল্যায়ণ ৭০০ মিলিয়ন থেকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫,৯০০ থেকে ৬,৭০০ কোটি টাকা) হতে পারে।
সাধারণ নয়, এবার ‘বর্ধিত পাল্লা’ ও ‘ব্রহ্মোস-এনজি’ পাওয়ার আগ্রহ
আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক ভিনসেন্ট কাইল পারাডার মতে, ফিলিপাইন সেনার লজিস্টিক্যাল সুবিধা ও পরিবহন সক্ষমতা বাড়াতে এবার ভারতের তৈরি বর্ধিত পাল্লার ব্রহ্মোস অথবা ক্ষেপণাস্ত্রের তুলনামূলক হালকা ও আধুনিক সংস্করণ ‘ব্রহ্মোস-এনজি’ (BrahMos-Next Generation) ক্রয়ের দিকে নজর দেওয়া হয়েছে।
-
সাধারণ রপ্তানি সংস্করণ: এর কার্যকর পাল্লা প্রায় ২৯০ কিলোমিটার।
-
ব্রহ্মোস-এনজি (BrahMos-NG): এর আঘাত হানার ক্ষমতা ৩০০ কিলোমিটার, যা অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দ্রুত ও আঘাত হানতে কার্যকর।
-
বর্ধিত পাল্লার ব্রহ্মোস (Extended Range): এর পাল্লা প্রায় ৮০০ থেকে ৯০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দূর সমুদ্রে শত্রুঘাঁটি ধ্বংস করতে সক্ষম।
দক্ষিণ চীন সাগরে চিনের সামরিক আগ্রাসন ও সীমান্ত দখলের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ভারতের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফিলিপাইনের উপকূলীয় নিরাপত্তায় এক দুর্ভেদ্য ঢাল হিসেবে কাজ করবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা।