সুন্দরবনে জল ও স্থলে ছুটবে চালকহীন ঝড়! ভারতীয় সেনার হাতে এল মারাত্মক ২ ‘সুপার ভেহিকল’!

সুন্দরবন ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করতে এবং সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সেনার হাতে এসে পৌঁছাল অত্যাধুনিক প্রযুক্তির দু’টি এয়ার কুশন ভেহিকল বা হোভারক্রাফট। গত ৭ নভেম্বর ‘H-561’ এবং ‘H-562’ নম্বরের এই দু’টি শক্তিশালী জলযান হলদিয়ায় উপকূলরক্ষী বাহিনীর নির্দিষ্ট ঘাঁটিতে এসে পৌঁছেছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এগুলিকে দেশের নিরাপত্তায় মোতায়েন করা হবে।
সুন্দরবনের নদী ও কাদাচরে নতুন গতি
সুন্দরবনের দুর্গম ভৌগোলিক পরিস্থিতি, যেমন অগভীর নদীপথ, ম্যানগ্রোভ খাঁড়ি ও কাদামাটির চরে সাধারণ স্পিডবোট বা জাহাজ চালানো অত্যন্ত কঠিন। কিন্তু নতুন এই হোভারক্রাফট বায়ুর কুশন বা এয়ার পকেটের ওপর ভর দিয়ে জল এবং স্থল— উভয়ের ওপর দিয়েই সমানে ছুটতে পারে।
আগের যানগুলির তুলনায় এগুলির গতি এবং নজরদারি প্রযুক্তি অনেকটাই উন্নত। যার ফলে সুন্দরবন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত পার করে বেআইনি মৎস্যশিকার ও সামুদ্রিক অপরাধ রুখতে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে পারবে উপকূলরক্ষী বাহিনী।
পুরনো দুই হোভারক্রাফটের জায়গায় দায়িত্ব নিল নতুন জোড়া ‘রক্ষক’
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সুন্দরবন অঞ্চলের জলসীমা পাহারার গুরুদায়িত্ব সামলেছে কোস্ট গার্ডের ‘H-182’ এবং ‘H-186’ নম্বরের দুটি পুরনো এয়ার কুশন ভেহিকল। এবার সেই পুরনো যানগুলির জায়গায় ব্যাটন হাতে নিতে চলেছে নতুন ‘H-561’ এবং ‘H-562’। কৌশলগতভাবে সংবেদনশীল এই অঞ্চলে যেকোনো জরুরি পরিস্থিতিতে বা উদ্ধারকাজে মুহূর্তে পৌঁছে যাবে এই নতুন যুদ্ধযানগুলি।
আত্মনির্ভর ভারতের সাফল্য: গোয়ায় তৈরি দেশীয় প্রযুক্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ (Aatmanirbhar Bharat) দৃষ্টিভঙ্গিকে বাস্তব রূপ দিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই এয়ার কুশন ভেহিকল দুটি তৈরি করেছে গোয়ার ‘চৌগুলে অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড’ (Chowgule and Company Pvt Ltd)। ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন শিল্পের সক্ষমতার ক্ষেত্রে এটি একটি বিরাট বড় মাইলফলক।
সাধারণ জলযান যেখানে ম্যানগ্রোভ ও অগভীর খাঁড়িতে আটকে পড়ে, সেখানে এই নতুন হোভারক্রাফটগুলি অনায়াসে জল-কাদা পেরিয়ে সীমান্ত পাহারায় নতুন মাত্রা যোগ করবে। এই দুই নতুন শক্তি অন্তর্ভুক্ত হওয়ায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ও বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের নিরাপত্তা বহুগুণ মজবুত হলো।