তুমুল প্রেমের জল্পনার মাঝেই পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে সালমান খান

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের প্রেমে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার সেই জল্পনা আরও এক ধাপ এগিয়ে নিলেন স্বয়ং বলিউড ভাইজান। সম্প্রতি পূজার ভাইয়ের বিয়েতে উপস্থিত হয়ে প্রেমের গুঞ্জনকে নতুন এক রূপ দিলেন সালমান খান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, পূজার ভাই ঋষভ হেগড়ে ও শিবানি শেট্টির বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতির সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন সালমান খান। সেই ছবিতে ছিলেন পূজার মা-বাবাও।
ভাইয়ের বিয়ের অ্যালবামে সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী নিজেই।

এদিন সালমান পড়েছিলেন কালো পোশাক। উপর থেকে নীচ পর্যন্ত অল-ব্ল্যাকে সেই চেনা রূপে দেখা দেন বলিউডের ভাইজান।

এদিকে এই ছবি দেখে অনেকেই বলছেন, ‘পূজা-সালমানের প্রেমের জল্পনায় এই বুঝি সিলমোহর পড়ল!’

‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার মধ্য দিয়ে খুব শীঘ্রই পূজা ও সালমানকে জুটি হিসেবে দেখা যাবে। ইতিমধ্যেই ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে ‘পাঠান’-এর সঙ্গে মুক্তি পেয়েছে ছবির টিজার। গত বছর ডিসেম্বরে মু্ক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে সেই তারিখ বদলে এখন চলতি বছর এপ্রিলে ইদের দিন ছবিটি মুক্তি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *