OMG! ৭০ নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন বাবা, বাবার বিরুদ্ধে অভিযোগ করলো মেয়ে

দীর্ঘ ৩০ বছর ধরে অন্তত ৭০ জন নারীকে খুন করেছেন বাবা। আর সেই তথ্য ফাঁস করে দিলেন তারই সন্তান। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে।
বাবার কুকীর্তি ফাঁস করে দেওয়া ওই নারীর নাম লুসি স্টুডে। তার দাবি, ভাই-বোনদের সঙ্গে সেই মরদেহগুলো তিনি নিজেও কবর দিতেন। শুধু তাই নয়, যেসব জায়গায় লাশগুলো মাটি চাপা দেওয়া হয়েছে, তা পুলিশকে দেখিয়েও দিয়েছেন ওই নারী।

সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ক্যাডেভার কুকুর নিয়ে সেখানে যায়। এখন পর্যন্ত কিছু না মিললেও, ওই নারীর দেখানো জায়গায় মৃত মানুষের পচাগলা দেহের উপস্থিতির ইঙ্গিত দিয়েছে পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। ঘটনা সত্যি প্রমাণিত হলে এটি বিশ্বের অন্যতম সিরিয়াল কিলিংয়ের কাহিনি হিসেবে পরিচিতি পাবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৩ সালে ৭৫ বছর বয়সে মারা যান লুসির বাবা ডোনাল্ড ডিন স্টুডে।

লুসির দাবি, বাবার কথামতো ঠেলাগাড়ি করে মরদেহগুলোকে একটি ১০০ ফুট গভীর কুয়া এবং একটি পাহাড়ে নিয়ে যেতেন তিনি। এ কাজে তাকে সাহায্য করতেন ভাই-বোনরা।

কাপড় ও গয়না পরা অবস্থাতেই বেশিরভাগ নারীর মরদেহ কবর দিতেন ডোনাল্ড। অধিকাংশ মরদেহ ফেলা হতো কুয়ায়। এরপর ভাই-বোনদের সঙ্গে সেগুলোর উপর মাটি ফেলতেন লুসি। শুধু তাই নয়, ট্রফি হিসেবে নিজের শিকারের একটি দাঁত বাড়িতে সাজিয়ে রাখতেন ডোনাল্ড।

সূত্র: ইউএসএ টুডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *