বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা! পাত্রী কে? জানলে চমকে যাবেন!

জাতীয় রাজনীতি ও সাংবাদিক মহলে আকস্মিক এক বিরাট চমক! বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং বিশিষ্ট সাংবাদিক নিধি রাজদান। শনিবার সোশ্যাল মিডিয়ায় যুগলে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। দুই পরিবারের ঘনিষ্টদের উপস্থিতিতে গত ৩০ অক্টোবর দিল্লিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই এই বিবাহ সম্পন্ন হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ঘোষণায় জল্পনা তুঙ্গে
শনিবার নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে একটি আংটির ইমোজি দিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লেখেন, ‘গতকালই নতুন সফর শুরু হলো।’ এই পোস্টে তিনি সরাসরি ট্যাগ করেন নিধি রাজদানকে। অন্যদিকে, পিছিয়ে থাকেননি নিধিও। তিনি ওমরের পোস্ট রিটুইট করে অত্যন্ত ক্যাজুয়াল ও ভাইরাল স্টাইলে লেখেন, ‘ইটস ডান ব্রো’ (It’s done bro)—সঙ্গে জুড়ে দেন সেই একই আংটির ইমোজি। এই অভিনব ঘোষণা সামনে আসতেই শুভেচ্ছা ও কৌতূহলের জোয়ার বয়ে যায় নেটপাড়ায়।
আইনি লড়াই ও দ্বিতীয় বিয়ে
সূত্রের খবর, চলতি বছরই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং তাঁর প্রথম স্ত্রী পায়েল আবদুল্লার দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। শীর্ষ আদালত জানায়, উভয়পক্ষের পারস্পরিক সম্মতিতেই এই ডিভোর্স কার্যকর হয়েছে।
৫৬ বছর বয়সি ওমর আবদুল্লা এবং ৪৯ বছর বয়সি সাংবাদিক নিধি রাজদান—উভয়ের পক্ষেই এটি দ্বিতীয় বিবাহ। উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে সাংবাদিক-লেখক নীলেশ মিশ্রাকে বিয়ে করেছিলেন নিধি, তবে ২০০৭ সালে তাঁদের পথ আলাদা হয়ে যায়।
প্রখ্যাত রাজনৈতিক পরিবারে জন্ম ওমর আবদুল্লার (পিতা ফারুক আবদুল্লা ও মাতা মলি আবদুল্লা)। অন্যদিকে, নিধি রাজদান হলেন দেশের প্রখ্যাত সাংবাদিক এমকে রাজদান ও সরলা রাজদানের কন্যা। দুই বিশিষ্ট ব্যক্তিত্বের এই আকস্মিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবরে এখন চনমনে গোটা দেশ।