বিজয় সরকারের ধামাকা দীপাবলি উপহার! পাহাড়ি রাস্তা ও রাতের ভাড়ায় বিরাট পরিবর্তন, কত খসবে পকেট থেকে?

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর অবশেষে অটোরিকশার ভাড়া বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। দীপাবলি ও কালীপুজোর আবহেই অটো চালকদের জন্য সরকারের এই পদক্ষেপ বড়সড় উপহার হিসেবে দেখা হচ্ছে। প্রথম ১.৮ কিলোমিটারের জন্য ন্যূনতম ভাড়া এখন থেকে করা হলো ৫০ টাকা। তবে চালকদের মুখে হাসি ফুটলেও নিত্যযাত্রীদের পকেটে যে বড়সড় টান পড়তে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
জোসেফ বিজয়ের সরকারের বড় সিদ্ধান্ত
সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে (TVK) সরকার তামিলনাড়ুতে অটোরিকশার ভাড়ায় এই সংশোধন এনেছে। সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী:
-
ন্যূনতম ভাড়া: প্রথম ১.৮ কিলোমিটারের জন্য যাত্রীদের দিতে হবে ৫০ টাকা।
-
পরবর্তী দূরত্ব: প্রথম ১.৮ কিলোমিটার অতিক্রান্ত হওয়ার পর প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২৫ টাকা করে দিতে হবে।
রাতের যাত্রা ও পাহাড়ি রাস্তায় ভাড়ার নিয়ম পরিবর্তন
সাধারণ সমতল এলাকার পাশাপাশি পাহাড়ি অঞ্চল এবং রাতের যাতায়াতের ক্ষেত্রেও ভাড়ার পরি কাঠামোয় বড় বদল আনা হয়েছে—
-
পাহাড়ি রাস্তা: পাহাড়ি অঞ্চলে অটো চলাচলের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া নির্ধারিত করা হয়েছে ৬০ টাকা।
-
রাতের ভাড়া: রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাতায়াতের জন্য সাধারণ ভাড়ার চেয়ে দেড় গুণ (১.৫ গুণ) বেশি ভাড়া গুণতে হবে যাত্রীদের।
বিনামূল্যে বাস যাত্রার প্রতিবাদ ও দীপাবলি বোনাসের দাবি
উল্লেখ্য, রাজ্য সরকারের মহিলাদের জন্য চালু করা বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প ‘ভেট্রি পায়ানাম’ (Vetri Payanam)-এর কারণে অটো চালকদের রোজগারে প্রভাব পড়ছিল। এর প্রতিবাদ জানিয়ে দীর্ঘদিন ধরে ভর্তুকির দাবি জানিয়ে আসছিলেন চালকরা।
ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তকে অটো চালক সংগঠনগুলি স্বাগতম জানালেও, তারা এখানেই থামেননি। উৎসবের মরশুমে সরকারের কাছে প্রতিটি অটো চালকের জন্য ৫,০০০ টাকা করে দীপাবলি বোনাসের নতুন দাবি তুলে ধরেছেন তাঁরা।