গাড়ির ভেতরেই এখন সিনেমা হল! ১৭.৮৯ লাখে বাজারে এলো MG Windsor EV ‘Indulge Edition’

ভারতের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) বাজারে নিয়ে এলো তাদের সফল ইভি মডেলের নতুন সংস্করণ ‘উইন্ডসর ইভি ইন্ডালজ এডিশন’ (Windsor EV Indulge Edition)। নতুন লুক, প্রিমিয়াম কালার এবং নজরকাড়া সব ফিচারের সাথে এই বিশেষ সংস্করণটি ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন উন্মাদনা তৈরি করেছে। ভারতে নতুন এই গাড়িটির এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭.৮৯ লক্ষ টাকা।

গাড়িটির প্রিমিয়াম ফিল আরও বাড়াতে আনা হয়েছে একগুচ্ছ এক্সক্লুসিভ পরিবর্তন। এই স্পেশাল এডিশনে যুক্ত হয়েছে একেবারে নতুন ‘শ্যাডো গোল্ড’ কালার শেড এবং সাথে রয়েছে কনট্রাস্ট ব্ল্যাক রুফ। এর ১৮-ইঞ্চি অল-ব্ল্যাক অ্যালয় হুইল গাড়িটিকে আরও স্পোর্টি ও আকর্ষণীয় লুক এনে দিয়েছে। গাড়ির রিয়ার কোয়ার্টার গ্লাসে রয়েছে বিশেষ ‘Indulge’ ব্যাজিং।

গাড়ির ভেতরে প্রবেশ করলেই চোখ কপালে উঠবে গ্রাহকদের। ইন্টেরিয়রে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম আরবান ট্যান ও ব্ল্যাক লেদারেট অপহোলেস্ট্রি। তবে সবচাইতে বড় আকর্ষণ হলো পিছনের সিটে বসা যাত্রীদের বিনোদনের জন্য যুক্ত করা রুফ-মাউন্টেড স্ক্রিন, যা লম্বা সফরের ভ্রমণ অভিজ্ঞতাকে একদম সিনেমা হলের মতো অনুভূতি দেবে। যাত্রীদের সর্বোচ্চ আরাম নিশ্চিত করতে দেওয়া হয়েছে ‘Indulge’ ব্র্যান্ডের বিশেষ নেক পিলো ও কুশন। এছাড়া থিমযুক্ত ফ্লোর ম্যাট, পেছনের সানশেড এবং এক্সটেরিয়র প্রোটেক্টিভ অ্যাকসেসরিজও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাইরের ডিজাইন ও ভেতরের কেবিনে চমক থাকলেও গাড়িটির মেকানিক্যাল পারফরম্যান্সে কোনো পরিবর্তন আনা হয়নি। গাড়িটিতে বজায় রাখা হয়েছে পূর্বের শক্তিশালী ৩৮ kWh ব্যাটারি প্যাক এবং ১৩৬ bhp পাওয়ার আউটপুট। সিঙ্গেল চার্জে গাড়িটি ৩৩২ কিলোমিটার পর্যন্ত সার্টিফাইড রেঞ্জ প্রদান করতে সক্ষম। যারা প্রিমিয়াম ফিচার এবং স্পেশাল লুকের ইলেকট্রিক গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই নতুন এডিশনটি হতে পারে সেরা পছন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *