LayOff: আর্থিক মন্দায় বাড়ছে চাপ, খরচ কমাতে ২০০০ কর্মী ছাঁটাই করছে পেপ্যাল

খরচ কমাতে সাত শতাংশ বা দুই হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল। আর্থিক মন্দার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান শুলম্যান। খবর রয়টার্সের।

বিজ্ঞপ্তিতে ড্যান শুলম্যান বলেন, অর্থনৈতিক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি খরচ চালাতে আমরা সঠিকভাবে ব্যয় নির্ধারণ করেছি। প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের বিশ্ব, গ্রাহক ও প্রতিযোগিতায় সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে চলতি জানুয়ারিতে মাইক্রোসফট ও গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

বিশ্ববাজারে ক্রমবর্ধমান সুদের হার, মন্দার আশঙ্কা, ডিজিটাল পরিষেবা ও অন্যান্য জ্বালানিযুক্ত চাহিদার পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে অধিকাংশ প্রযুক্তি শিল্প খরচ কমিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *