BUDGET-2023: ২ লক্ষ টাকার নতুন SCHIME, মহিলাদের জন্য নতুন যোজনা আনলো সরকার

আজ বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন মহিলাদের জন্য করলেন বড় ঘোষণা। এবারের বাজেট অধিবেশনে তিনি জানিয়েছেন মহিলা সঞ্চয়পত্র যোজনা বাস্তবায়ন করা হবে। ২ বছর পর্যন্ত ২ লক্ষ টাকা জমার উপরে দেওয়া হবে ৭.৫ শতাংশ হারে সুদ।

ডাক সঞ্চয় একাউন্টের আমানত ৫ লক্ষ টাকা থেকে ৯ লাখে উন্নীত করা হয়েছে। সেই সাথে ২০২৫ -২০২৬ সল্ নাগাদ রাজস্ব ঘাটতি ৪.৯ লক্ষে নাম,এ যাওয়ার অনুমান করা হচ্ছে। ভারত জুড়ে এই মুহূর্তে ডিজিটাল পেমেন্ট বৃদ্ধি পেয়েছে ৭৬ শতাংশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন।

প্রসঙ্গত, আজ সংসদে শুরু হয়েছে বাজেট অধিভেষন। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করছেন কেন্দ্রিয়মন্ত্রী নির্মলা সীতারমোন। ইতিহাস ঘাটলে দেখা যায় স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন দেশের প্র্রথম অর্থমন্ত্রী আরকে শানমুগাম চেট্টি।

উল্লেখ্য ১৯৪৭ -এর ১৫ অগাস্ট থেকে ১৯৪৮ সালের ৩১ মার্চ মাত্র সাড়ে সাত মাসের জন্য তৈরী করা হয়েছিল বাজেট। সেই সময় মোট রাজস্ব সংগ্রহের পরিমান ছিল মাত্র ১৭১.১৫ কোটি টাকা। পাশাপাশি রাজস্ব ঘাটতি ছিল ২০৪ .৫৯ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *