Adhar Card-ধারীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী, মিলবে নতুন সুবিধে

আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন বাজেট অধিবেশনে আধার কার্ড নিয়ে করলেন বড় ঘোষণা। তিনি জানিয়েছেন এখন থেকে ডিজিলকারে শঙ্করক্ষিত আধারও ঠিকানার প্রমান হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি ঠিকানার প্রমান হিসেবে ডিজিটাল আধার বা ডিজিলকাররে সংরক্ষিত আধার ব্যবহার করতে পারবেন।

এরফলে সর্বদা আপনার কাছে আদাবরের ফিজিক্যাল কপি রাখার ঝামেলা থেকে মুক্তি লাভ হবে। সেই সাথে কয়েক পদ্ধতি আরও সহজ করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন।

প্রসঙ্গত, আজ সংসদে শুরু হয়েছে বাজেট অধিভেষন। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করছেন কেন্দ্রিয়মন্ত্রী নির্মলা সীতারমোন। ইতিহাস ঘাটলে দেখা যায় স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন দেশের প্র্রথম অর্থমন্ত্রী আরকে শানমুগাম চেট্টি।

উল্লেখ্য ১৯৪৭ -এর ১৫ অগাস্ট থেকে ১৯৪৮ সালের ৩১ মার্চ মাত্র সাড়ে সাত মাসের জন্য তৈরী করা হয়েছিল বাজেট। সেই সময় মোট রাজস্ব সংগ্রহের পরিমান ছিল মাত্র ১৭১.১৫ কোটি টাকা। পাশাপাশি রাজস্ব ঘাটতি ছিল ২০৪ .৫৯ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *