ইচ্ছেমতো অন-অফ করা যাবে ট্যাটু! যখন খুশি দেখান, দরকার না হলে গায়েই থাকবে না

শরীরে ট্যাটু আঁকানোর শখ অনেকেরই থাকে, কিন্তু অনেক সময় পেশাগত বাধ্যবাধকতা বা ব্যক্তিগত কারণে স্থায়ী ট্যাটু রাখা সম্ভব হয় না। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক এক আবিষ্কার ট্যাটুপ্রেমীদের সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে হাজির হয়েছে। রসাযনবিদ্যার অভিনব প্রয়োগ ঘটিয়ে গবেষকরা এমন এক ধরনের ট্যাটু তৈরি করেছেন, যা খুব সহজেই যখন ইচ্ছা অন এবং অফ করা সম্ভব। অর্থাৎ, আপনার যখন ইচ্ছে করবে তখন ট্যাটুটি স্পষ্টভাবে ফুটে উঠবে, আবার প্রয়োজন না থাকলে বিশেষ উপায়ে তা চামড়ার ওপর থেকে অদৃশ্য করে দেওয়া যাবে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ঐতিহ্যগত পার্মানেন্ট ট্যাটুর মতো এই বিশেষ ট্যাটু চিরকালের জন্য ত্বকের ক্ষতি করে না বা স্থায়ী দাগ রেখে যায় না। কেমিক্যালের নির্দিষ্ট বিক্রিয়ার মাধ্যমে ত্বকের ওপর এই নকশা ফোটানো এবং মুছে ফেলা যায় সম্পূর্ণ নিরাপদ উপায়ে। বডি আর্টের দুনিয়ায় এই যুগান্তকারী প্রযুক্তি যুক্ত হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে দারুণ উৎসাহ দেখা দিয়েছে। পেশাগত জায়গায় কড়াকড়ি কিংবা পরিবারের আপত্তির কারণে যারা এতদিন ট্যাটু করানোর সাহস পেতেন না, তাদের কাছে এই প্রযুক্তি এক নতুন বিপ্লবের সম্ভাবনা নিয়ে এসেছে। গবেষকদের আশা, ভবিষ্যতে এই বিশেষ ট্যাটু চিকিৎসা বিজ্ঞান বা প্রসাধন শিল্পের অন্যান্য ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।