শরীরে আয়রনের ঘাটতি নিমেষে দূর করুন! ঘরোয়া উপায়ে তৈরি এই এক কাপ স্যুপেই ফিরবে দেহের শক্তি

ব্যস্ত জীবনযাত্রা আর অনিয়মিত খাওয়াদাওয়ার জেরে বর্তমান সময়ে অধিকাংশ মহিলাই কমবেশি রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে কাজের চাপ এবং ঋতুস্রাবের কারণে শরীর থেকে রক্তক্ষরণের ফলে শরীরে আয়রনের মাত্রা দ্রুত কমতে শুরু করে। যার ফলে সামান্য কাজেই ক্লান্ত হয়ে পড়া, দুর্বলতা কিংবা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।
কেন খাবেন সজনে ডাঁটার এই বিশেষ স্যুপ?
পুষ্টিবিদদের মতে, শরীরে আয়রনের ঘাটতি মেটাতে ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে ওষুধের পাশাপাশি সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ায় ভোগা মহিলাদের জন্য সজনে ডাঁটা এবং মুসুর ডাল দিয়ে তৈরি স্যুপ অত্যন্ত উপকারী এক দাওয়াই।
বাড়িতে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই খুব সহজে এই পুষ্টিকর স্যুপ তৈরি করা সম্ভব:
-
সজনে ডাঁটা টুকরো করে কেটে মুসুর ডাল, পেঁয়াজ, আদা ও টমেটোর সঙ্গে জলে ভালো করে সেদ্ধ করে নিন।
-
এরপর মিশ্রণটি ব্লেন্ড করে বা হালকা চটকে স্যুপের মতো তৈরি করে নিন।
-
স্বাদ বাড়াতে সামান্য হলুদ, জিরে বা গোলমরিচ গুঁড়ো মেশাতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, নিয়ম করে প্রতিদিন মাত্র আধ কাপ এই স্যুপ পান করলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয়। তবে মনে রাখবেন, এটি শারীরিক ঘাটতি মেটাতে দারুণ সহায়ক হলেও চিকিৎসকের পরামর্শ ও মূল চিকিৎসা কখনো উপেক্ষা করা উচিত নয়।