মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে সিএসকে-তে পোলার্ড! রোহিতদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে নেওয়া হলো চরম সিদ্ধান্ত?

আইপিএলের মঞ্চে এক মারাত্মক রদবদলের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিনের পুরনো দল ও পরম বিশ্বস্ত ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-এর সঙ্গে এবার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কায়রন পোলার্ড (Kieron Pollard)। সূত্রের খবর, আসন্ন মরসুমের জন্য এবার তিনি নাম লেখাতে চলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (CSK)-এর ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্কে।

খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন ক্রিকেট মাতিয়ে অবসর নেওয়ার পর মুম্বইয়ের বোলিং ও ব্যাটিং কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পোলার্ড। এমনকী অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও (যেমন SA20-তে এমআই কেপটাউন) অম্বানিদের দলের প্রতিনিধি ছিলেন তিনি। তবে হঠাৎই সেই দীর্ঘ সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ SA20-র ২০২৭ মরসুমের জন্য পোলার্ডকে সরাসরি সই করিয়েছে ‘জোহানেসবার্গ সুপার কিংস’ (Joburg Super Kings), যা মূলত চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন দল।

মুম্বইয়ের নীল জার্সি ছেড়ে সিএসকে-র হলুদ শিবিরে পোলার্ডের এই ভোলবদল ক্রিকেট ভক্তদের চরম বিষ্ময়ে ফেলেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি শুধু বিদেশের লিগেই নয়, মূল আইপিএলেও এবার কোচ বা মেন্টর হিসেবে চেন্নাইয়ের ডাগআউটে দেখা যাবে কায়রন পোলার্ডকে? দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে এটি যে এক নজিরবিহীন ও মোড় ঘোরানো ঘটনা, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *