পুজোর প্যান্ডেল হপিং বানচাল? ২-৩ ঘণ্টাতেই ঝেঁপে আসছে বৃষ্টি, আবহাওয়া দফতরের বিরাট আপডেট

দুর্গাপুজোর দিনগণনা শুরু হয়ে গিয়েছে। আর তার মাঝেই পুজোপ্রেমী থেকে শুরু করে কেনাকাটায় ব্যস্ত মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, মহালয়া পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির এই অনিশ্চিত পরিবেশ জারি থাকতে পারে।

আগামী ২-৩ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি।

ঝোড়ো হাওয়ার দাপট

বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে খোলা আকাশের নিচে কেনাকাটা বা পুজোর প্যান্ডেল তৈরির কাজে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

মহালয়ার পুণ্য তিথি পর্যন্ত এই রকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকলেও সপ্তাহ শেষে ও দুর্গাপুজোর মূল দিনগুলোতে বৃষ্টি কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। আবহাওয়া দফতর পরিস্থিতি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পূর্বাভাস জারি রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *